শতকোটি টাকায় বিক্রি ভিকি-ক্যাটরিনার বিয়ের ছবি-ভিডিওর স্বত্ব!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২১, ০৩:১১ পিএম

শতকোটি টাকায় বিক্রি ভিকি-ক্যাটরিনার বিয়ের ছবি-ভিডিওর স্বত্ব!

বর্তমানে বলিউডের চর্চিত জুটি ক্যাটরিনা ও ভিকি কৌশল। ভারতীয় আইন মেনে এরই মধ্যে তারা বিয়ে করেছেন। তারপরও ভক্তমহলে যেন এ জুটির বিয়ে নিয়ে উৎসাহের শেষ নেই। তবে বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছেন তারা। স্থানীয় মিডিয়া জানাচ্ছে, এরইমধ্যে তারা বিয়ের ছবি-ভিডিওর স্বত্ব বিক্রি করেছেন চড়া দামে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে,  একটি অনলাইন সংস্থা নাকি ১০০ কোটি টাকার বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবির স্বত্ব কিনে নিয়েছে। পরবর্তীকালে ওভার দ্যা টপ বা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ভিক্যাটের বিয়ের ছবি এবং ভিডিও। সে কারণেই নাকি রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ভিক্যাটের বিয়ের আসরে আমন্ত্রিতদের ছবি তোলার ক্ষেত্রে জারি কড়া হয় বিধিনিষেধ।

কেউই সেখানে তুলতে পারবেন না ছবি। তোলা যাবে না ভিডিও। তৈরি করা যাবে না রিলস। ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া সেই ছবি এবং ভিডিও শেয়ার করা যাবে না। তবে ভিকি-ক্যাটরিনা ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে সায় দিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে দীপিকা  এবং রণবীরকেও নাকি একই প্রস্তাব দিয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। তবে তাতে সায় দেননি তারা।

এদিকে, ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বল হয়, রাজস্থানের ৭০০ বছর পুরনো দুর্গে বসবে ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ের আসর। আগামী ৭-৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে বিয়ের অনুষ্ঠান হবে।

ভিকি-ক্যাটের বিয়েতে নিরাপত্তার দায়িত্বে সালমানের প্রিয় দেহরক্ষী শেরা থাকছেন, এটা প্রায় নিশ্চিত। ফলে এ বিয়েতে সালমান খান অংশ নিতে যেতে পারেন বলে জোর গুঞ্জন ছড়িয়েছে।

Link copied!