শাকিব খানের বিপরীতে অভিনয়ে আগ্রহী সামিরা মাহি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২২, ০৯:০৮ পিএম

শাকিব খানের বিপরীতে অভিনয়ে আগ্রহী সামিরা মাহি

বর্তমান সময়ের লাস্যময়ী অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিংয় দিয়ে আট বছর আগে ক্যারিয়ার শুরু হলেও হঠাৎ করেই পর্দার আড়াল থেকে ফিরলেন নতুন চমক নিয়ে। অভিনয়ের কৌশল দিয়েই জয় করছেন দর্শক হৃদয়। নতুন নতুন কাজ দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন। তবে হঠাৎ গুঞ্জন উঠে সিনেমায় অভিনয় করছেন তিনি। শুধু তাই নয় ঢালিউড সুপাস্টার শাকিব খানের সাথে কাজ করছেন বলে খবর চাউর হয়েছে। 

এ বিষয়ে অভিনেত্রী সামিরা খান মাহি দ্য রিপোর্টকে জানান, শাকিব খানের সাথে আমি ছবি করছি এটা আমি নিউজে দেখেছি। যে লেখালেখি হচ্ছে। কেন এই গুঞ্জন টি ছড়াচ্ছে আমি সত্যিই জানি না। এই বিষয়ে আমি কিছুই জানি না। নিউজে লেখা ছিলো ছোটপর্দা থেকে বাছাই করা হচ্ছে। তবে সেটা আমিই যে হবো সেটা কিন্তু নয়৷ এখন সময় হলে বুঝা যাবে আমি সেটা অর্জন করতে পারবো কিনা। 

শাকিব খানের সাথে সিনেমা করার আগ্রহ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শাকিব খানের সাথে ছবি করা ভাগ্যের বিষয়। তিনি একজন সুপারস্টার। সবাই তাঁর সাথে কাজ করতে চায়। সেটাও আমার জন্য অনেক বড় একটা সুযোগ হবে। হলে অবশ্যই করবো। কিন্তু এখন কথাগুলো ভিত্তিহীন।

Link copied!