করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি আছেন চিত্রনায়িকা শাবনূর। এবার জানা গেলো, শুধু তিনিই নন, তার ৭ বছর বয়সী পুত্রসন্তান আইজান নেহানও করোনা পজিটিভ হয়েছে।
তবে তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি, বাসাতেই আইসোলেশনে রয়েছে। বিষয়টি ফেসবুকে শাবনূর নিজেই জানিয়েছেন।
তিনি লেখেন, “আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানও পজিটিভ হয়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল, কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।”