শারীরিক অবস্থা ভালো নেই, করাতে হবে সার্জারি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৩:০৩ পিএম

শারীরিক অবস্থা ভালো নেই, করাতে হবে সার্জারি

নিজের শারীরিক অবস্থার কথা টুইটারে জানিয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। শরীর ভাল নেই তার। তবুও করাতে হবে সার্জারি। নিজের ব্লগ পোস্টে জানিয়েছেন এই কথা। বিশেষ কিছু লিখতে পারছেন না তিনি। এই পোস্ট দেখার পর থেকে প্রিয় অভিনেতাকে নিয়ে দুশ্চিন্তায় তার ভক্তরা।

শনিবার নিজের ব্লগ পোস্টে অমিতাভ লেখেন, ‘অসুস্থ… সার্জারি… লিখতে পারছি না।’ আরও লিখেছেন ‘কোনও একটা কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। কিছু একটা কেটে ফেললে ঠিক হয়ে যাবে। জীবনের ভবিষ্যৎ এটাই। কালকেই জানতে পারব সেটা কেমন'।

গত বছরের জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। ২২ দিন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে কাটিয়েছিলেন। সে সময় টুইটারের মাধ্যমে অভিনেতা নিজের স্বাস্থ্যের কথা জানাতেন ভক্তদের। তাঁর আরোগ্য কামনা করে দেশের নানা প্রান্তে পুজো, যজ্ঞ করেছিলেন তাঁর ভক্তরা। সুস্থ হয়ে ২ আগস্ট বাড়ি ফিরেছিলেন তিনি। এ বারেও যাতে সে ভাবেই বিপত্তি কাটিয়ে ফিরে আসতে পারেন, সেই প্রার্থনাই করছেন তার ভক্তরা।

শরীর বেগতিক হলেও, কাজ থেকে বিরতি নেই অভিনেতার। খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘চেহরে’ এবং ‘ঝুন্ড’ ছবিতে। প্রথমটি মুক্তি পাবে ৩০ এপ্রিল। দ্বিতীয়টি ১৮ জুন। এ ছাড়া অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

Link copied!