জুলাই ১১, ২০২২, ১০:৩৯ পিএম
শাহরুখ খানের প্রাসাদ ‘মান্নাত’ দেখতে প্রতিদিন ভিড় করেন বহুসংখ্যক ভক্ত। এবার তার পাশে জায়গা করে নিলেন রণবীর সিং। বান্দ্রায় সমুদ্রমুখী বহুতলে কোয়াড্রুপ্লেক্স অর্থাৎ চারতলা মিলিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন রণবীর। যার দাম ১৪৭ কোটি টাকা।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, বাবা জগজিৎ সুন্দর সিং ভাবনানির ফার্মের সঙ্গে যৌথভাবে ‘মান্নাত’ এর কাছে ওই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছেন রণবীর। বহুতলের ১৬, ১৭, ১৮ ও ১৯ তলাজুড়ে ফ্ল্যাটের ব্যাপ্তি। সব মিলিয়ে ১১ হাজার ২৬৬ বর্গফুট কার্পেট এরিয়া। ব্যক্তিগত ছাদ এলাকা এক হাজার ৩০০ বর্গফুট।
২০২১ সালে ২২ কোটি টাকায় আলিবাগে একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন রণবীর ও দীপিকা। এরপর এ প্রথম এত সম্পত্তির মালিক হলেন পর্দার ‘বাজিরাও’।