করোনার কারণে দুই বছর পর ভারতের মহারাষ্ট্রের সাবেক এমপি বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে হাজির হয়েছিলেন বলিউড খানেরা। একসঙ্গে ইফতার করলেন কিং খান ও ভাইজান।
এদিন ছোট পর্দার একঝাঁক তারকাও পৌঁছেছিলেন বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে। রশমি দেশাই, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, ঊবর্শী ঢোলাকিয়ারাও অংশ নেন এই জশন-এ। তবে নিঃসন্দেহে পার্টির মধ্যমণি ছিলেন সালমান-শাহরুখ।
এদিন দুই খানের পোশাকে ধরা পড়ল রঙের মিল।
কালো শার্ট ও ব্লু ডেনিমে ইফতার পার্টিতে হাজির ছিলেন সালমান। অন্যদিকে কালো পাঠানি স্যুটে পার্টির শোভা বাড়ালেন কিং খান।