শিঘ্রই মুক্তি পাচ্ছে সানি দেওলের গাদ্দার ২

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২১, ১০:৩২ পিএম

শিঘ্রই মুক্তি পাচ্ছে সানি দেওলের গাদ্দার ২

বলিউড সুপারস্টার সানি দেওল ও অভিনেত্রী আমিশা প্যাটেল অভিনীত গাদ্দার-২ চলচ্চিত্রটি আগামী ২০২২ সালে মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এমনটাই জানিয়ছেন চলচ্চিত্রটির নায়ক ও প্রয়োজক সানি দেওল।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সানি দেওল জানিয়েছেন, তিনি ও তার পুরো টিম গাদ্দার-২ চলচ্চিত্রের প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন।

গাদ্দার ২ চলচ্চিত্রটি ২০০১ সালে সুপার ডুপার হিট হওয়া ‘গাদ্দার: এক প্রেম কথা’ এর একটি সিক্যুয়েন্স। প্রথম চলচ্চিত্রটির মতো এছবির পরিচালক হিসেবেওে রয়েছেন অনিল শর্মা।

জিনিউজ সূত্রে জানা যায়, গাদ্দার-২ ছবিটির জন্য সানি দেওলসহ তার  ছবির পুরো টিম হিমাচল প্রদেশে টানা ২৫ দিন কাজ করে প্রথম শিডিউলের শ্যুটিং শেষ করেছেন। এবিষয়ে এক ইনস্টাগ্রামে ৬৫ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, “জীবনে আশ্চর্যজনক চরিত্রগুলোকে ফিরিয়ে আনতে শুধুমাত্র গুটিকয়েক ভাগ্যবান ব্যক্তি সুযোগ পেয়ে থাকেন। ২০ বছর পর পর্দায় তিনি ফের ‘তারা সিং’ হিসেবে আসছেন। আবারও একই চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”

বিশ বছর আগে বলিউড বক্স অফিস কাঁপিয়েছিল ব্লকব্লাস্টার ছবি ‘গাদ্দার: এক প্রেম কথা’। দেশপ্রেম উসকে দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। দুই দশক পর আবারও সেই ‘প্রেমকথা’ নিয়ে ফিরছে বলিউডের এই সুপারহিট জুটি। বৃহস্পতিবার সানি দেওল জানালেন আগামী বছরেই পর্দায় আসছে ‘গাদ্দার-২’।

১৯৪৭-এর দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এক প্রেমকাহিনী দর্শকদের উপহার দিয়েছিলেন পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে মুক্তি পাওয়া ওই ছবিটি  বক্স অফিসে রেকর্ড গড়েছিল। মাসের পর মাস সিনেমা হলে বসে সেই ছবি উপভোগ করেছিলেন দর্শকরা। ছবির সংলাপ থেকে গান, সবকিছুই প্রশংসা কুড়িয়েছিল।

Link copied!