শিল্পী সমিতির নির্বাচনে আছেন পরীমনি-শাকিল খানও

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২২, ০৩:৪৯ পিএম

শিল্পী সমিতির নির্বাচনে আছেন পরীমনি-শাকিল খানও

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম দ্বিবার্ষিক নির্বাচন ২৮ জানুয়ারি। ২০২২-২৪ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে এফডিসি। উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে চলচ্চিত্রের আতুঁর ঘরে।

এবার প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। মিশা-জায়েদের নেতৃত্বে থাকছে একটি। অন্যদিকে আছে কাঞ্চন-নিপুণ প্যানেল। এ প্যানেলে একাধিক তারকা শিল্পী থাকছেন বলে জানা গেছে।

কাঞ্চন-নিপুণ প্যানেল যুক্ত হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি ও শাকিল খান। সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে ঘনিষ্ঠ সূত্র। জানতে চাইলে শাকিল খান বলেন, ওই রকমভাবে নির্বাচন করার সময়, ইচ্ছা আমার আসলে নেই। ইসি মেম্বার হিসেবে থাকছি। অংশ নেওয়ার কথা করছি।

নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা জানালেন শাকিল খান। তিনি বলেন, আমি তো এখন আর কাজ করি না। ভালো ছেলে মেয়েরা আসবে, কাজ করবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হওয়া উচিত। আমি আশা করব, যারা জয়ী হয়ে আসবেন তারা দুর্বলদের পাশে থাকবেন, শিল্পী সমিতির যে কাজ সেটাই করবেন।

এদিকে পরীমনিও কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকছেন বলে জানা গেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য এ অভিনেত্রীকে ফোন করেও তাকে পাওয়া যায়নি। বুধবার (১২ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ। এ দিন দুই প্যানেল মনোনয়নপত্র জমা দেবে। তারপর আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ও ইশতেহার ঘোষণা হবে বলে জানান তারা।

Link copied!