শীতের রাতে জয়ার উত্তাপ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২২, ১০:২৮ পিএম

শীতের রাতে জয়ার উত্তাপ

দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় জয়া আহসান। তাঁর রুপের মাধুর্য দেখে বয়স বোঝার উপায় নেই। প্রতিনিয়তই অসাধারণ সব ছবি পোস্ট করে জয়া কারে ভক্তদের মন। আজ সন্ধ্যায় নিজের ছবি পোস্ট করে শীতের রাতে সোস্যাল মিডিয়াতে উত্তাপ ছড়ালেন জয়া আহসান।

কাজল কালো চোখে, কালো পোশাকে ছবি পোস্ট করেছেন জয়া আহসান। ফেসবুকে ছবিগুলো পোস্ট করার দুই মিনিটের মধ্যে মুছে ফেলেছিলেন জয়া আহসান। মিনিট দশেক পর আবারও পোস্ট করেছেন তিনি। কী কারণে মুছে ফেলেছিলেন, তা জানা যায়নি।



জয়ার ছবিতে হুমড়ি খেয়ে পরছেন দর্শকেরা।

মন্তব্যের ঘরে বাড়তে থাকে ভিড়। বর্ণিল মন্তব্যে ভরে ওঠে জয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের বাক্স। নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা কথা বলছেন। একজন বেশ খোঁচা মেরে বললেন, ‘একসময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারতেছে না।’আরেকজন প্রশংসা করে লিখলেন, ‘অসাধারণ সুন্দর লাগতাছে তোমাকে। ’ আরেকজন লিখেছেন, ‘শীতের রাতে উত্তাপ ছড়ালেন কেন?’  তবে পোশাক সংক্ষিপ্ত হওয়ায় নেতিবাচক কমেন্ট বেশি দেখা যাচ্ছে।

জয়া অভিনীত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। তিনি ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানুর চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এরপর এই নায়িকার ‘চোরাবালি’ও প্রশংসিত হয়। টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। 

Link copied!