প্রথমবার বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় পাকিস্তানি সিনেমা। আর প্রথমবারেই জিতে নিয়েছে পুরস্কার। কানের ৭৫তম আসরে গিয়ে অফিসিয়াল সিলেকশনে পুরস্কার জিতেছে উর্দু ভাষার ‘জয়ল্যান্ড’ সিনেমা।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে কান উৎসবের পালে দে ফেস্টিভাল ভবনের সাল ডুবুসিতে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জুরি প্রাইজের পুরস্কারটি তুলে দেওয়া হয় ‘জয়ল্যান্ড’ -এর নির্মাতা সায়েম সাদিকের হাতে।
পাকিস্তানের লিঙ্গ বৈষম্য দূর করার গল্পে নির্মিত ‘জয়ল্যান্ড’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি। তিনি সিনেমাটির সহ-প্রযোজক ও কাস্টিং পরিচালক।
সিনেমায় আরও অভিনয় করেছেন- লাহোরের ট্রান্সজেন্ডার অভিনেতা আলিনা খান, আলি জুনেজো, রাস্তি ফারুক, সানিয়া সাঈদ, সোহেল সামির, সালমান পীরজাদা প্রমুখ।