শেষমেশ কপি-পেস্ট দিয়েই শাহরুখ খানের পাঠান!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৩, ০৭:৩২ পিএম

শেষমেশ কপি-পেস্ট দিয়েই শাহরুখ খানের পাঠান!

বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেলো পাঠানের (Pathaan) ধামাকাদার ট্রেলার।মাত্র অল্প সময়ে পার হলো কয়েক মিলিয়ন ভিউ। কিন্তু ট্রেলারের বেশ কয়েকটি দৃশ্য বলিউড থেকে হুবহু কপি লক্ষ্য করা যায়। আর হলিউডের বিখ্যাত সিনেমার সিকুয়েন্স এভাবে কপি দেখতেও অনেকটা বেখাপ্পা লেখেছে। যদিও ট্রেইলার দেখে পুরো সিনেমার অবস্থা বলা যাচ্ছে না কিন্তু ট্রেইলারে একাধিক দৃশ্য কপি ও প্রভাবিত মনে হয়েছে।

পাঠান ট্রেইলার দেখতে এখানে ক্লিক করুন

ট্রেলারের শুরুতেই একটি একশন দৃশ্য দেখানো হয় যেখানে জন আব্রাহাম (John Abraham) মাস্ক পরে গাড়ির দিকে তাক করে আগ্নেয়াস্ত্র ছুঁড়ছেন। এখানে হলিউডের মার্ভেল স্টুডিওর বিখ্যাত সিনেমা ক্যাপ্টেন এমেরিকা উইন্টার সোলজার (Captain America: The Winter Soldier) সিনেমার একটি দৃশ্য থেকে কপি করেছে পাঠান। যেখানে বাকি মুখোশ পড়েই নিক ফিউরির গাড়িতে আক্রমণ করেছে।

এরপরই জন আব্রাহামের একটি দৃশ্য আছে, যেখানে সে মাস্ক সরিয়ে হেটে এগিয়ে যায়। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে জন আব্রাহাম একটি জঙ্গি সংগঠনের কর্তা। যিনি ভারতে ভয়ংকর হামলার ছক কষেন।বেশ সাহসী জন।খোলাখোলি ভাবেই চ্যালেঞ্জ দেয় এবং জানায় তার পরবর্তী টার্গেট ইন্ডিয়া। কী হবে এখন?

এই দৃশ্য অনেকটাই হলিউডের জিআই জো (G.I. Joe)মুভির একটি দৃশ্যের সাথে মিল হয়। যেখানে সকল বিশ্বনেতাদের নিজস্ব পারমানবিক অস্ত্র ধ্বংস করতে বাধ্য করে ইকারাস নামে নতুন এক অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।

এরপর ট্রেইলারে দেখা যায় এই হামলা রোধে শাহরুখের চরিত্র পাঠানকে নিয়োজিত করা হয়। শাহরুখ একজন ভারতীয় স্পাই, যার নাম পাঠান।সেই হামলা থেকে ভারতকে রক্ষা করতেই মিশনে নামেন পাঠান। এরপরই দেখা যায় শাহরুখকে বাসে মারামারির দৃশ্যে। যেটি হলিউডের মার্ভেল স্টুডিওর আরেকটি সিনেমা সাং চিং (Shang-Chi) থেকে অনুপ্রাণিত তা দেখেই বোঝা যাচ্ছে।

এরপর হেলিকপ্টারের দৃশ্যটি টম ক্রজের মিশন: ইম্পসিবল (Mission Impossible) প্রথম কিস্তির সিনেমায় বুলেট ট্রেন ও হেলিকপ্টারের দৃশ্যের সাথে মিল রয়েছে।

এরপর অ্যাকশন গার্ল (Action Girl) হিসেবে দেখা যাবে দীপিকাকেও। সাথে বেশ কিছু একশন দৃশ্য। যারা নিয়মিত একশন দৃশ্য দেখে থাকেন তাহলে বুঝবেন যে স্কাইডাইভিংয়ের (Skydiving) দৃশ্য ট্রান্সফর্মার্স(Transformers) চলচ্চিত্র থেকে পাওয়া। আর বাকিদৃশ্যগুলো হলিউডের হবস এন্ড স (Hobbs & Shaw) মুভি থেকে অনুপ্রাণিত।

সিনেমার ভিএফএক্সে অনেক দুর্বলতা লক্ষ্য করা যায়। যেখানে প্রাক্টিকাল দৃশ্যায়নের চেয়ে ভিএফএক্সের কাজ বেশি। কিন্তু সেই কাজে খুব বেশি মুন্সীয়ানা দেখাতে পারেনি পাঠান টিম। অনেকটাই খালি চোখে নকল নকল লেগেছিল ভিএফএক্সে দৃশ্যগুলো।

তবে ট্রেইলারে উত্তাপ ছড়াতে ভুলেননি দিপীকা পাডুকোন (Deepika Padukone)। ট্রেলারে দীপিকাকে দেখা যায় হলুদ বিকিনিতে। দিপিকাকেও দেখা যায় একশন গার্ল রুপে।শাহরুখ খানের সহযোগী হিসেবে কাজ করে দীপিকা। এখন দীপিকা কি ডাবল এজেন্ট নাকি গোপন লক্ষ আছে তা সিনোমাতেই বুঝা যাবে। দেখেই বুঝা যাচ্ছে একদম একশনে ভরপুর একটি সিনেমা হতে যাচ্ছে পাঠান।

তবে হলিউড মুভির দৃশ্য কপি করা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে তবে কী বলিউড তার নতুনত্ত্ব হারাচ্ছে? একই ধরনের গল্পের পূনরাবৃত্তি,হলিউডের কপিসহ ভিভিন্ন কারণে এখন মুখ থুবড়ে পড়ছে বলিউড সিনেমা। অন্যদিকে দক্ষিনী সিনেমাগুলো নতুনত্ত্ব এনে রাজত্ব করছে সিনেমাজগতে৷

পাঠানের ট্রেলার টিজার (Pathaan Trailer) এবং পোস্টার সব কিছুই আলোচনার ঝড় তুলেছে কারন শাহরুখ ভক্তদের ৪ বছরের দীর্ঘ প্রতিক্ষার পরে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও এই সিনেমার মূল আরেকটি আকর্ষন হচ্ছে বলিউডের ভাইজান’খ্যাত সালমান খান (Salman Khan)। হয়তো সালমানের দেখা পেলে ট্রিজারটি আরো চমৎকার হয়ে উঠতো। পাঠান সিনেমাটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি। তখনই বুঝা যাবে ঠিক কতটা দর্শক টানতে পারে এই সিনেমা।

Link copied!