শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২১, ০৫:৩০ পিএম

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

ভারতের হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা দিলীপ  কুমার অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় রবিবার (৬ জুন) এই অভিনেতাকে ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন বছর ৯৮ বছর বয়সী এই অভিনেতা। বর্তমানে তিনি মুম্বাইয়ের পি ডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভারতয়ি গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, তাঁর শারিরীক অসুস্থতার খবর জানান স্ত্রী সায়রা বানু। গত বছর থেকেই শরীর বিশেষ ভাল নেই অভিনেতার।একাধিকবার নানা কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

২০২০ সালে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়েছিল তখনও হাসপাতালে ভর্তি হন তিনি। সেই সময় তার জন্য প্রার্থণা করার অনুরোধ করেন সায়রা বানু। তবে সেবারও সকলের ভালোবাসা সুস্থ হয়ে বাড়ি ফেরেন বর্ষীয়ান এই অভিনেতা।

দিলীপ কুমার ও সায়রা বানুর দীর্ঘ দিনের দাম্পত্য জীবন। ১৯৬৬ সালে বিয়ে করেন তাঁরা। তবে দিলীপ কুমার ও মধুবালার প্রেম কাহিনী সেই বেশ চর্চিত ছিল। মোটে ১২ বছর বয়সে দিলীপ কুমারের প্রেমে পড়েন সায়রা বানু। তাঁদের প্রথম দেখা মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে। তখন দিলীপ কুমার বলিউডের সুপারস্টার। তাঁর জন্ম ১৯২২ সালে অবিভক্ত ভারতের পেশোয়ারে ।

সেই সময় তাঁর নাম ছিল ইউসুফ খান। পরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে নাম পরিবর্তন করে রাখেন দিলীপ কুমার। তবে এই নাম পরিবর্তন তাঁর ইচ্ছে নয় এক প্রডিউসারে কথায় নাম বদলে ফেলেন অভিনেতা। ১৯৪৪ সালে বড় পর্দায় তাঁর অভিষেক। অসংখ্যা সুপার-ডুপার ছবি ঊপহার দিয়েছেন বলিউড ইন্ডস্ট্রিকে। হিন্দী সিনেমায় মেথড আ্যক্টিং- এর শুরু তাঁর হাত ধরেই। কিংবদন্তী অভিনেতাকে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায় ১৯৯৮ সালে ‘কিল্লা’ ছবিতে।

 

 

Link copied!