সবাইকে চমকে দিলেন পিয়া জান্নাতুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২১, ০৩:৪৯ পিএম

সবাইকে চমকে দিলেন পিয়া জান্নাতুল

সম্প্রতি মা হয়েছেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। প্রায় আলোচনা সমালোচনার মধ্যে থাকেন তিনি। বেশিরভাগ আলোচনার কারন থাকে তার পোশাক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবির জন্য। নিজের ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন তিনি। গর্ভবতী অবস্থায়ও ফিটনেস ঠিক রাখার জন্য নিয়মিত জিমে গিয়েছেন তিনি।

ছেলে সন্তান জন্মের এক মাস না হতেই সবাইকে চমকে দিলেন পিয়া। তবে এবার চমকানোর কারন কোন ছবি নয়। সন্তান জন্ম দেয়ার ৩ সপ্তাহের মধ্যে ১১ কেজি ওজন কমিয়েছেন তিনি। গর্ভবতী থাকা সময়টাতে নারীদের স্বাভাবিক ভাবেই ওজন বেড়ে যায়। কিন্তু সন্তান জন্ম দেয়ার এত কম সময়ে এত কেজি ওজন কমানো কোন সাধারণ বিষয় নয়। ওজন কমানোর বিষয়টি পিয়া নিজেই জানিয়েছেন তার ফেসবুকের একটি ভিডিও বার্তায়। তিনি বলেছেন, ‘এত কম সময়ে ওজন কমানোর বিষয়টা অনেক কঠিন ছিল। আমি নিজেও ভেবেছিলাম  মা হওয়ার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত যে ওজনটা বেড়েছে সেটা থাকবে। পরে যখন জিমে যাবো সেটা ঠিক হবে। কিন্তু মা হওয়ার তিন সপ্তাহের মধ্যেই আমি ১১ কেজি ওজন কমিয়েছি। এ জন্য আমি নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলেছি। তার মানে এই নয় যে আমি একেবারেই খাওয়া দাওয়া বাদ দিয়েছিলাম। প্রসূতি মা হিসেবে আমার যতটুকু সুষম খাবার খাওয়া প্রয়োজন সেটুকু আমি গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি চেয়েছিলাম নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে সেটা সম্ভব হয়নি। সি-সেকশনের মাধ্যমে আমার ছেলে অ্যারেসের জন্ম হয়েছে। তাই আমাকে আরও বেশি সতর্ক থাকতে হয়েছে এবং এখনো সেটা আমি মেনে চলেছি। সি সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম হলে অনেক জটিলতা থাকে। অনেকে কিছু মানতে হয়। নির্দিষ্ট সময় পর্যন্ত জিমে যাওয়া যায় না। ওজন কমানো আমার জন্য আরও বেশি কঠিন ছিল। তবে আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হইনি। আমি অন্য প্রসূতি মায়েদের বলব ওজন বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন না হতে। নিজের জন্য কতটুকু খাওয়া জরুরি, সন্তানের জন্য কোনটা ভালো সেটার দিকে মনোযোগ দিতে হবে। তাহলে দেখবেন এমনিতে আপনার বাড়তি ওজন ঝরে গেছে।’ তার এই বার্তাটি যেন সদ্য সন্তান জন্ম দেয়া মায়েদের ওজন বৃদ্ধি নিয়ে দুঃচিন্তা না করার জন্য উৎসাহিত করেছে।

Link copied!