সামনের বছর ঢাকায় ‍আসছে বিটিএস?

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২২, ০৬:৪০ পিএম

সামনের বছর ঢাকায় ‍আসছে বিটিএস?

বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর মধ্যে একটি বিখ্যাত কোরিয়ান ব্যান্ডদল বিটিএস। বাংলাদেশে ও এর ভক্ত সংখ্যা অগণিত। সারাবিশ্বে তোলপাড় করা এই বিটিএস দল সামনের বছর ঢাকা আসছে। এমনই খবর শোনা যাচেছ। দেশের প্রখ্যাত ইভেন্ট কোম্পানি ‘অন্তর শোবিজে’র কর্ণধার স্বপন চৌধুরী সেই প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে কবে নাগাদ ঢাকায় আসবে এটা এখনো নির্দিষ্ট করে তিনি বলেননি।

অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানান, তাদের ম্যানেজারের সঙ্গে অফিশিয়ালি যোগাযোগ করেছেন। তারা ২০২৩ সালের প্রথমভাগে একটি সময় বের করবেন বলে জানিয়েছেন। এ বছরের শেষদিকে তারিখ চূড়ান্ত হবে বলে তিনি জানান।

তিনি দাবি করছেন, শাহরুখ খান এবং রানী মুখার্জির মতো তারকাদের এনে এদেশে ইভেন্ট করিয়েছিলেন। তাই তিনি অথেনটিক জায়গায় কথা না বলে পুরোপুরি আশ্বাস দিচ্ছেন না।

উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরদের তালিকাতে রয়েছে বিটিএস। তাদের ওয়ার্ল্ড ট্যুরের তালিকা ২০২৪ পর্যন্ত বুকড। বিটিএস নিজেদের জনপ্রিয়তার পাশাপাশি ব্যান্ডের ভাঙাগড়া, নানা কন্ট্রোভার্সিতেও মুখর থাকে সারাবছর। এই ব্যান্ডদলের দর্শক মূলত টিএজ। বিশেষ করে ১৫-২৩ বছরের তরুণ-তরুণীরা সারাবিশ্বে বিটিএসের গান ও লাইফ স্টাইলের প্রতি ভীষণ অনুরক্ত।

Link copied!