সালমানকে ‍আনফলো! সিনেমায় সেট ছেড়ে বেরিয়ে গেলেন শেহনাজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ১২:১২ পিএম

সালমানকে ‍আনফলো! সিনেমায় সেট ছেড়ে বেরিয়ে গেলেন শেহনাজ

বলিউড সুপারস্টার সালমান খানের সাথে ইদানীং যাঁকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল তিনি হলেন পাঞ্জাবি নায়িকা শেহনাজ গিল'কাভি ঈদ কাভি দিওয়ালি' সিনেমায় জুটি বেঁধেছেন বলে জানা যায়। তবে হঠাৎ ’কভি ইদ কভি দিওয়ালি’- সেট ছেড়ে বেরিয়ে গেলেন শেহনাজ।

শুধু তাই নয়, নেটমাধ্যমে সর্বত্র ভাইজানকে অনুসরণ না করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। হঠাৎ কী হল? তাই নিয়েই জল্পনা শুরু।

প্রাক্তনবিগ বসপ্রতিযোগী শেহনাজ এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন। তাঁর হঠাৎ পিছিয়ে আসায় চিন্তিত হয়ে পড়েছেন একাংশ।

চলতি বছরে সাল্লু ভাইয়ের সাথে শেহনাজের বেশ ভাল সম্পর্ক লক্ষ করা যায়। তবে হঠাৎ কি এমন ঘটলো যার ফলে সালমান খান শেহনাজকে তার সিনেমা থেকে বাদ দিলেন। এমনকি শেহনাজ ভাইজানকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন। বিষয়টি নিয়ে দুজনের কেউই মুখ খুলেন নি।

উল্লেখ্য, বিগ বস 'সিজন-১৩' প্রতিযোগি ছিলেন শেহনাজ গিল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালমান খান। সেখান থেকেই তাদের পরিচয় ভাল সম্পর্ক তৈরি হয়। এমনকি জড়িয়ে ধরে শেহনাজের সালমানকে চুমু খাওয়ার ভিডিও নিয়ে কিছুদিন আগে বেশ চর্চা হয়েছিল।

Link copied!