প্রায় সাড়ে তিন বছর পর শুটিং শুরু হবে টাইগার থ্রি মুভির। এর আগে ছিল এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যা। এক থা টাইগার ছবিটি মুক্তি পায় ২০১২ সালের আগস্ট মাসে। এবং টাইগার জিন্দা হ্যা ছবিটি মুক্তি পায় ২০১৭ সালের ডিসেম্বর মাসে। প্রতিবারের মত এইবারও এই ছবিতে দেখা যাবে বলিউড ব্লকবাস্টার সালমান খান এবং ক্যাটরিনা কে। কিন্তু কথা হচ্ছে এইবার খলনায়ক কে হবে? এই ছবিতে নতুন চমক দেওয়ার জন্য খলনায়ক হিসেবে থাকবে ইমরান হাশমি।
টাইগার জিন্দা হ্যায়-তে আবু উসমানের চরিত্রে সজ্জাদ ডেলাফ্রুজ অসাধারণ অভিনেতার পরিচয় দিয়েছিলেন। তাই সালমানের বিপরীতে এমন একজনকে খুঁজছিলেন পরিচালক যাতে ভিলেনের চরিত্রে অন্যরকম চমক দেওয়া যায়।যশরাজ ফিল্মস প্রথম থেকেই ভিলেনের চরিত্রে নতুন মুখ খুঁজছিলেন টাইগার ফ্রাঞ্চাইজির নতুন ছবির জন্য। ছবিতে ভিলেন চরিত্রের জন্য শেষ পর্যন্ত তাঁরা বেছে নেন ইমরানকে। এইবার টাইগার থ্রিতে সালমানের বিপরীতে থাকবে ইমরান। এতদিন ধরে বলিউডে সিরিয়াল কিসার খেতাব পাওয়া ইমরান হাশমি কে দেখা যাবে সম্পূর্ণ বিপরীত একটি চরিত্রে।
মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ ছবির শুট শুরু হবে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতেই। সেখানে ইমরান হাশমিকেও শুটিং ফ্লোরে দেখা যাবে। তারপর মার্চের মাঝামাঝি টাইগার টিম পাড়ি দেবে ইস্তানবুল। ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে সেখানে।