ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। এরই মধ্যে শুরু হয়েছে হল বুকিং।
‘শান’ সিনেমাটি মুক্তির ব্যাপারে নির্মাতা এম রাহিম জানান, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, মধুমিতা ও আনন্দ সিনেমা হলে ঈদের দিন থেকে চলবে সিনেমাটি। এ ছাড়া চূড়ান্ত হয়েছে চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, বগুড়ার মধুবন, খুলনার শংখ ও লিবার্টি সিনেমা হল।
শান মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ৭ জানুয়ারি। কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়।
সিয়াম বলেন, 'শান ছবিটি বড় একটি প্রজেক্ট। পুরো টিম অনেক অনেক আন্তরিকতা দিয়ে ছবিটিতে কাজ করেছি। দর্শকদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ। আশা করি ঈদে ছবিটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বড়িয়ে দেবে।'
সত্যঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘শান’। সিয়াম আহমেদ-পূজা চেরি জুটির তৃতীয় সিনেমা এটি।