সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে রাস্তায় ভূমিষ্ঠ হওয়া সেই নবজাতক কন্যাশিশু ফাতেমার দেখাশোনা করবেন বলে জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী বর্ষা।
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে জন্ম নেওয়া কন্যা শিশুটি বর্তমানে ঢাকায়। তার ঠাঁই হয়েছে রাজধানীর ছোটমণি নিবাসে। আর এই সংবাদ জানতে পেরে চিত্রনায়িকা বর্ষা গণমাধ্যমকে বললেন, যতদিন বেঁচে থাকবেন, ততোদিন তিনি শিশুটির খোঁজ রাখবেন।
বর্ষা জানান, ‘ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে একটি বাচ্চা বের হয়ে গেছে। আমি যখন নিউজটা দেখলাম, খুব কষ্ট পেয়েছিলাম। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল, সে যেন আমারই মেয়ে। কখনও যদি আমার মেয়ে হয়, এমনই হবে।”
ময়মনসিংহ জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করার কথা উল্লেখ করে চিত্রনায়িকা বর্ষা আরও বলেন, “বাচ্চাটি কেমন আছে, কোনোকিছু লাগবে কি না- জানতে চাই। এরপর আমি বাচ্চাটাকে হেল্প করেছি। সেই অ্যামাউন্টটা বলতে চাই না। ভেবেছিলাম, ফ্রি হলে বাচ্চাটিকে দেখতে যাব।”
দিন দ্য ডে’খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, “কেন জানিনা মনে হচ্ছিল সে আমারই মেয়ে। নিউজে দেখলাম বাচ্চাটিকে ঢাকা আনা হয়েছে। খুব শিগগিরই আমি বাচ্চাটিকে দেখতে যাব। আমি বর্ষা, যতদিন বেঁচে থাকি, সুস্থ থাকি ততোদিন যাতে বাচ্চাটিকে দেখাশোনা করতে পারি; সেটা দূর থেকে হলেও।’