ভক্তদের জন্য নানা চমক থাকছে আসন্ন জাস্টিস লীগ স্নাইডার কাটে। কিন্তু স্নাইডারের টুইটারে প্রকাশ হওয়া নতুন ফুটেজ নিয়ে চলছে নানা জল্পনা। জাস্টিস লীগের মূল খলনায়ক ডার্ক সাইডের সাথে গ্রানি গডডেসের একঝলক দেখে ভক্তরা বুঝে গিয়েছে। তবে শেষ মুহুর্তে ফ্ল্যাশের আবির্ভাবটি নতুন প্রশ্ন তৈরি করেছে। এটি কি বর্তমান ফ্ল্যাশ নাকি ফিউচার ফ্ল্যাশ— এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
ভক্তদের জন্য নানা চমক থাকছে আসন্ন জাস্টিস লীগ স্নাইডার কাটে। কিন্তু স্নাইডারের টুইটারে প্রকাশ হওয়া নতুন ফুটেজ নিয়ে চলছে নানা জল্পনা। জাস্টিস লীগের মূল খলনায়ক ডার্ক সাইডের সাথে গ্রানি গডডেসের একঝলক দেখে ভক্তরা বুঝে গিয়েছে। তবে শেষ মুহুর্তে ফ্ল্যাশের আবির্ভাবটি নতুন প্রশ্ন তৈরি করেছে।

এটি কি বর্তমান ফ্ল্যাশ নাকি ফিউচার ফ্ল্যাশ এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
আগামীকাল ১৪ ফেব্রুয়ারি রবিবার প্রকাশ হবে জাস্টিস লীগের অফিশিয়াল ট্রেইলার। কিন্তু এর আগে স্নাইডার তার টুইটার একাউন্টে স্বল্প কিছু ফুটেজ প্রকাশ করছে। যেগুলো দেখে ভক্তরা আরও বেশি আগ্রহী হয়ে উঠে। ফুটেজে ডার্ক সাইডের সহযোগী ডিসাদ ও গ্রানি গডডেসকে পুরোপুরি দেখা যায়। এছাড়া প্যারাডিমনসের সাথে ব্যাটম্যানের লড়াইও স্পষ্ট ছিল। কিন্তু শেষ মুহুর্তে ফ্ল্যাশকে বর্তমান ফ্ল্যাশের তুলনায় সম্পূর্ণ আলাদা লেগেছে। এই নিয়ে ভক্তদের মনে প্রশ্ন এটা কি ফিউচার ফ্ল্যাশ যে কিনা ব্রুস ওয়েইন তথা ব্যাটম্যানকে লুইস লেন ইজ দ্য কি বলেছিল।