হঠাৎ ভক্ত এসে হাত ধরায় বিরক্ত শাহরুখ!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২২, ০৭:১৭ পিএম

হঠাৎ ভক্ত এসে হাত ধরায় বিরক্ত শাহরুখ!

পারিবারিক সফর শেষে সবাইকে সাথে নিয়ে মুম্বাইয়ের বিমানবন্দরে ফিরেছেন শাহরুখ খান। ভক্তদের ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার মুখে হঠাৎ কেউ ধরে ফেললেন শাহরুখের হাত। তখনি ঝটকা মারলেন অভিনেতা। ভক্ত হাত চেপে ধরায় শাহরুখ বিরক্ত হয়েছিলেন তা পুরোপুরি বোঝা গেছে।

রবিবার রাতে ঘটনা ঘটেছে। ওই সময় শাহরুখের সঙ্গে দুই ছেলে আব্রাম আরিয়ান খান আর বোন শেহনাজ ছিল। আগে আগে হাঁটছেন আরিয়ান। মাঝে পিছনে ফিরে দেখছেন বাকি সদস্যদের। হঠাৎই ছন্দপতন। পেছন ফিরে আরিয়ান ভক্তের এমন কান্ড দেখে পিছনে এসে বাবাকে হাত দিয়ে আড়াল করে সামনে নিয়ে এলেন। আরিয়ানের ভঙ্গিতে যত্ন সুরক্ষার ছাপ। বাবাকে বুক দিয়ে আগলে নিলেন তিনি।

এদিকেডাংকি’- শুটিং সেরে সবে ফিরেছেন কিং খান। তারপরই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন কোথাও। কোনো কারণে কি মেজাজ খারাপ ছিল তার? সে নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করলেন অনেকেই। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক।

তবে কেউ কেউ বলেছেন, ‘বিনা অনুমতিতে শাহরুখকে স্পর্শ করার স্পর্ধা হয় কীভাবে! সেই ব্যক্তিকে চড় মারা উচিত ছিল’

এদিকে, ২০২১-এর অক্টোবরে মুম্বইতে মাদক পাচার-কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। দুর্বিপাকে পড়েছিল খান পরিবার। তবে চলতি বছর আরিয়ানকে নির্দোষ ঘোষণা করায় আবার সপুত্র শাহরুখ প্রকাশ্যে আসছেন। যা ইতিবাচক বলেই মনে করছেন অনুরাগীরা।

Link copied!