অক্টোবর ১৩, ২০২২, ০৬:৪৭ পিএম
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। প্রায় দুই মাস আগে পুত্র সন্তারের মা হওয়ার কারণে এখনও অভিনয়ে নিয়মিত হতে পারেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা বিষয় তিনি নিয়মিত সরব থাকেন।
গত মঙ্গলবার 'দামাল' ছবির সংবাদ সম্মেলনে মঞ্চে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পরীমণির স্বামী শরিফুল রাজকে। পাশে অভিনেতা সিয়ামও ছিলেন। তবে শরিফুল রাজের নাম উল্লেখ করে সিয়ামকে উদ্দেশ্য করে এক স্ট্যাটাস দেন পরীমনি। হয়তোবা কারও প্রতি প্রকাশ করলেন একরাশ অভিমান-অভিযোগ। পরীমণি বললেন,‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’
তবে পরীমনির এই স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে নানা কৌতুহল। হঠাৎ করে এমন স্ট্যাটাস কেনো দিলেন পরীমনি? নায়ক সিয়ামের চারিত্রিক বৈশিষ্ট তুলে ধরে তাহলে তিনি কি স্বামী শরিফুল রাজকে খোঁচা দিলেন?
অবশ্য এ বিষয়ে সাংবাদিকরা জানার চেষ্টা পরীমনি খোলাসা করে কিছুই বললেন না। বরং রাখলেন রহস্য আর সাসপেন্স। তবে সিয়ামের এ বিষয়টি যে তাকে মুগ্ধ করে সেটা জানালেন আবারও।
পরীমণি গণমাধ্যমকে বলেন, 'আমি কি ভুল বলেছি? কখনো সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরতে তো দেখিনি! এটা বলার কারণও থাকতে পারে। সিয়াম-পরী অভিনীত ‘বিশ্বসুন্দরী’চলচ্চিত্রে অভিনয়ের বাইরে হয়তো পরীর হাত ধরে চটকা-চটকি করতে করেনি সিয়াম। যেটা বিদ্যা সিনহা মিমের সঙ্গে তার স্বামী শরীফুল রাজ করেছে। তবে অনেকে আবার এটিকে 'দামাল' ছবির প্রচারণার অংশ মনে করছেন কেউ কেউ। সিয়াম-রাজ ও মিম অভিনীত 'দামাল' ছবিটি আসছে ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে।