হ্যাটট্রিক জয় পেলেন তৃণমূলের চিরঞ্জিত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২১, ০৬:২২ পিএম

হ্যাটট্রিক জয় পেলেন তৃণমূলের চিরঞ্জিত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। রবিবার (২ মে) ভোট গণনায় তিনি নিকটতম প্রতিদ্বন্ধীর থেকে ২৩ হাজারেরও বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন। বারাসাত আসন থেকে এইবার নিয়ে তিনি বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক জয়ের স্বাদ গ্রহণ করলেন।

ভোটের ফলাফল ঘোষণার আগেই এই অভিনেতা রাজনীতিবিদ জানিয়েছিলেন, 'হান্ড্রেড পার্সেন্ট এবারও আমিই জিতছি। হ্যাট্রিক করছি! গত দশ বছরে মানুষের জন্য যতটুকু কাজ করতে পেরেছি তার ওপর ভিত্তি করেই এই কথা বলতে পারছি।'

টালিউডের জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে বারাসাত বিধানসভা আসনের তৃণমূলের বিধায়ক বা এমএলএ। ২০১১ সালে প্রথম এই বারাসাত কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে বিধায়ক হন। ২০১৬ সালের পরবর্তী বিধানসভা নির্বাচনেও তিনি একই আসন থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন। এবারেও একই আসন থেকে এমএলএ নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের এই সুপারস্টার।

Link copied!