১১ বছর পর প্রথম মা হলেন অভিনেত্রী তিশা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৯:৪৪ পিএম

১১ বছর পর প্রথম মা হলেন অভিনেত্রী তিশা

বিবাহিত জীবনের ১১ বছর পর সন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার (৫জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে রাত ৮টা ২৭ মিনিটের দিকে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।

বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিশা নিজেই মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটিকে ইলহাম নুসরাত ফারুকী নামে ডাকার জন্যও সবাইকে বলেন তিনি।

এর আগে, গত ২৮ ডিসেম্বর তিশার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন স্বামী মোস্তফা সরয়ার ফারুকী।  

নুসরাত ইমরোজ তিশা মা হচ্ছেন  চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই এ তথ্য চর্চা হচ্ছিলো শোবিজ পাড়ায়। কেবল অপেক্ষা ছিলো আনুষ্ঠানিক ঘোষণার। মগড়ত ২৮ ডিসেম্বর এলো সেই আনুষ্ঠানিক ঘোষণা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা উভয় আনুষ্ঠানিকভাবে নতুন প্রাণের খবর জানালেন। জানালেন তারা নুতন বছরেই বাবা-মা হচ্ছেন। চাইলেন দোয়াও। 

২০১০ সালে তারা ভালোবেসে বিয়ে করেন। এ বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে। বেশ কয়েক মাস ধরে তিশাকে অভিনয় ও সামাজিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। তার এ অনুপস্থিতি নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। ফারুকী এবং তিশাকে প্রশ্ন করলে তারা বিষয়টি এড়িয়ে গেছেন। অবশেষে সেই প্রশ্নে উত্তর দিলেন ফারুকী ও তিশা তাদের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে।

ওই সময় ফারুকী জানান, সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভ‚তিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে-তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না? সে কেন সবকিছুতে অনুপস্থিত? অনুপস্থিতির কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি।”

ফারুকীর স্ট্যাটাস দেয়ার পরপরই তিশা স্ট্যাটাস দিয়ে জানান, “আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত? আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি।”

ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। মোস্তফা সরয়ার ফারুকী একদিন সাহস করে তিশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। এরপর বিয়ে করেন।

Link copied!