১৬ হলে চলছে শাকিবের ‘নবাব এলএলবি’

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২১, ০৪:৫৩ এএম

১৬ হলে চলছে শাকিবের ‘নবাব এলএলবি’

করোনার কারণে দীর্ঘ বিরতির পর শাকিব খানের সিনেমা হলে মুক্তি পেল। অনন্য মামুন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘নবাব এলএলবি’ ২৫ জুন থেকে দেশের ১৬টি হলে প্রদর্শিত হচ্ছে।  এতে এক ধর্ষিতার চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। তার সে আইনী লড়াইয়ে আইনজীবী হিসেবে এই কোর্টরুম ড্রামায় অভিনয় করেছেন শাকিব খান ও মাহিয়া মাহি।

ছবিটি বর্তমানে চলছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সেনা সিনেমা (ঢাকা ক্যান্টমেন্ট), বিজিবি (পিলখানা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টমেন্ট), গীত (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (জয়দেবপুর), শাপলা (রংপুর), পূরবী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), রাজ (কুলিয়ারচর), মোহন (হবিগঞ্জ), এবং মাধবী সিনেমা হলে (মধুপুর)।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদ মাধ্যমে জানান, করোনাসহ নানা কারণে সারাদেশের অনেক হল মালিক তাদের সিনেমা হল খুলছেন না। সে কারণে ছবিটি প্রচুর সিনেমা হলে মুক্তি দেওয়া সম্ভব হয় নি। তবুও মামুন ও তার টিম চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী। 

https://www.youtube.com/watch?v=LeGP-dBJQ7o

 

উল্লেখ্য, সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত ছবিটি গত ডিসেম্বরে বাংলাদেশী ওটিটি প্লাটফর্ম আই থিয়েটার এর অ্যাপে মুক্তি দেওয়া হয়। ‘নবাব এলএলবি’তে আরো অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ আরো অনেকে। 

Link copied!