৫০ ভাষায় আসছে রেকর্ড গড়া ‘আরআরআর’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ০৫:২৮ পিএম

৫০ ভাষায় আসছে রেকর্ড গড়া ‘আরআরআর’

ভারতীয় ইতিহাসে ইতোমধ্যে রেকর্ড গড়েছে দক্ষিণী সিনেমা ‘আরআরআর’। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা মাজিমাত করেছে ইন্ডাস্ট্রিতে। এবার শোনা গেল নতুন কথা। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, এবার ৫০ ভাষায় ডাবিং করে ‘আরআরআর’ মুক্তি দেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরআরআর’ সিনেমার হিন্দি, ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বাধিকারী পেন ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার জয়ন্তীলাল গাড়া সিনেমাটির বক্স অফিস সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত। তিনি সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে হাজার কোটি রুপি আয়ের সাফল্য উদ্‌যাপনে পার্টির আয়োজন করেন।  ওই পার্টিতে নির্মাতা-প্রযোজক করণ জোহর থেকে শুরু করে জাভেদ আখতার, আমির খান, তুষার কাপুর, হুমা কোরেশিসহ অনেক বলিউড তারকাই অংশ নিয়েছিলেন। ছিলেন দক্ষিণী সিনেমার অনেকে।

ওই সময় উপস্থিত তারকাদের সামনে এই ঘোষণা দেন জয়ন্তীলাল।

বলিউড হাঙ্গামাকে জয়ন্তীলাল গাড়া জানান, ‘আরআরআর’ নির্মাতারা পে-পার-ভিউ প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির বিষয়ে আলোচনা করছেন। নেটফ্লিক্সের কাছে হিন্দি স্বত্ব এবং জিফাইভের কাছে চারটি দক্ষিণী ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে।

Link copied!