৯৪ তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার নিতে এসে কেঁদে ফেলেন উইল স্মিথ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২২, ১০:৩৪ এএম

৯৪ তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার নিতে এসে কেঁদে ফেলেন উইল স্মিথ

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪ তম আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তুলে দেয়া হচ্ছে সর্বোচ্চ পদক। মোট ২৩টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক চলচ্চিত্রের সবচেয়ে বড় আসরে কারা হাসলেন শেষ হাসি। 

উইল স্মিথ

রোববার সিএনএন জানিয়েছে, ‘কিং রিচার্ড’ সিনেমায় জীবনের অন্যতম সেরা অভিনয় করে অস্কার জিতেছেন উইল স্মিথ। এটাই তার ক্যারিয়ারের প্রথম অস্কার। রিচার্ড উইলিয়াম চরিত্রে অভিনয়ের স্বীকৃতিতে তার নাম ঘোষণার পর মঞ্চে পুরস্কার নিতে এসে কেঁদে ফেলেন তিনি।

এছাড়া এবারের আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন জেন চ্যাম্পিয়ন। 

জেন চ্যাম্পিয়ন

২০২১ সালের ছবি ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’-এর জন্য তিনি সেরা পরিচালক নির্বাচিত হন।

জেসিকা চ্যাস্টেইন

দ্য আইস অব ট্যামি ফ্যায় ছবিতে দারুণ অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টেইন।  

এছাড়া অন্যান্য যারা পুরস্কার পেয়েছেন। 

সেরা সহ-অভিনেতা: ট্রয় কটসার

সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস

সেরা এনিমেটেড সিনেমা: এনচ্যান্টো

সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই

সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য টাম্মি ফায়ে

ভিজ্যুয়াল ইফেক্ট: ডুন

শব্দ: ডুন

সেরা আন্তর্জাতিক সিনেমা: ড্রাইভ মাই কার

সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল

শর্ড ডকুমেন্টারি: দ্য কুইন অব বাস্কেটবল

লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই

অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার

সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা

অরিজিনাল স্কোর: ডুন

 

Link copied!