‘কাট’ বলার পরও চুম্বনরত নায়ককে ছাড়েনি নায়িকা!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২১, ০৫:২০ পিএম

‘কাট’ বলার পরও চুম্বনরত নায়ককে ছাড়েনি নায়িকা!

বলিউড পাড়ায় তার পরিচয় ‘সিরিয়াল কিসার’ হিসেবে। সোজা কথায় বলা যেতে পারে চুম্বনদৃশ্যে অভিনয়ে জড়তাহীন, দক্ষও। সাধারণত চুম্বনদৃশ্যে সাবলিল অভিনয়ে তার জুড়ি মেলা ভার। বলিউডের এই সিরিয়াল কিসারখ্যাত অভিনেতার নাম ইমরান হাশমী। তবে সিরিয়াল কিসারকেও একবার চুম্বনের দৃশ্যে লজ্জায় ফেলে দিয়েছিলেন এক নায়িকা। আর ওই নায়িকার নাম নার্গিস ফাখরি। পুরো নাম নার্গিস মুহাম্মাদ ফাখরি।

ইমরান হাশমীর আগে বা পরে বলিউডের আর কোনো অভিনেতা ‘সিরিয়াল কিসার’তকমা পাননি। সে দিক থেকে বিচার করলেও ইমরানের কাছে ঘটনাটি লজ্জার। কারণ নার্গিস ফাখরির কাছে তার তকমা খোয়াতে বসেছিলেন চুম্বনে দক্ষ ইমরান।

ছবির চরিত্রের প্রয়োজনে ইমরানকে চুমু খেতে বলা হয়েছিল অভিনেত্রীকে। তবে নার্গিসের অভিনয় দেখে অবাক হয়ে যান ইমরানও। দেখা যায় পরিচালক ‘কাট বলার পরও ইমরানকে চুম্বন করেই চলেছেন অভিনেত্রী। ইমরানের সঙ্গে যে ফিল্মের শ্যুটিংয়ে ঘটনাটি ঘটে, সেই ছবির নাম ‘আজহার’। সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পায়।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহার উদ্দিনের জীবননির্ভর ওই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। নারগিস ফাখরিকে দেখা যায় সঙ্গীতা বিজলানীর চরিত্রে অভিনয় করতে।

ওই ছবিতে নার্গিস ফাখরি এবং ইমরানের একটি গানের শ্যুটিং চলছিল। গানের নাম ‘বোল দো না জারা। ওই গানেই নায়ক-নায়িকার চুম্বনের দৃশ্য ছিল।

২০১১ সালের বলিউডি চলচ্চিত্র ‘রকস্টার’ অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন নার্গিস ফাখরি। তিনি জানান, গানটির দৃশ্যায়নের সময় ইমরানকে এক বার চুম্বন করার কথা ছিল তার। কিন্তু শ্যুটিংয়ে তাকে একবার নয়, পাঁচবার চুম্বন করতে বলা হয় ইমরানকে। সেই চুম্বনের দৃশ্যও বারবার হতে থাকে। বিরক্ত হয়ে নার্গিস আপত্তি তোলেন।

আমেরিকান এই মডেল ও অভিনেত্রী আরও বলেন, “চুক্তিতে এতবার চুম্বনের কথা তাকে জানানো হয়নি। একারণে তিনি অতিরিক্ত পারিশ্রমিক চান।”

একটি সাক্ষাৎকারে পরে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নার্গিস ফাখরি মজার ছলে বলেছিলেন, ‘‘গানের নাম ‘বোল দো না জারা’। অর্থাৎ আমি কি বলতে চাই, তা জানতে চাওয়া হচ্ছে। কিন্তু আমার ঠোঁট যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ওর ঠোঁটেই আটকে থাকে তা হলে আমি বলব কী করে!’’

এমনকি এ নিয়ে ইমরানকেও দোষারোপ করতে ছাড়েননি নার্গিস। বলেছিলেন, ‘‘ও এমন ভাব করছিল, যেন কিচ্ছু জানে না। যেন ওরও এ ব্যাপারে খুবই লজ্জা এবং অস্বস্তি হচ্ছে। কিন্তু আমি জানি, ও পুরো বিষয়টাই আগে থেকে জানত। আর তখন পরিস্থিতির মজা নিচ্ছিল।”

চরিত্রের প্রয়োজনে একটি নকল গোঁফ লাগাতে হয়েছিল ইমরানকে। চুম্বন দৃশ্যে সেই গোঁফও নার্গিসের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী আরও জানান, “তবে এত আপত্তি, অস্বস্তি এবং রাগারাগির শেষ দৃশ্যে নার্গিসের কাণ্ড দেখে চমকে যান পরিচালক।”

সেই দৃশ্যেও ইমরানকে চুমু খেতে বলা হয়েছিল অভিনেত্রীকে। তবে এ বার নার্গিসের অভিনয় দেখে অবাক হয়ে যান ইমরানও। দেখা যায় পরিচালক ‘কাট’ বলার পরও ইমরানকে চুম্বন করেই চলেছেন অভিনেত্রী।

এর পর পরিচালক আরও বেশ কয়েক বার ‘কাট’ বলেন। তারপরও সহ অভিনেতাকে ছাড়েননি নায়িকা। বরং আরও বেশি জড়িয়ে ধরে তিনি তাঁর দীর্ঘ চুম্বন জারি রাখেন। লজ্জায় লাল হয়ে উঠতে দেখা যায় ইমরানকে।

শেষে পরিস্থিতি স্বাভাবিক করতে পরিচালক এবং শ্যুটিংস্থলে উপস্থিত বাকি কলাকুশলীরা হেসে ওঠেন। তারপর থামেন নায়িকা নার্গিস ফাখরি।

সূত্র: আনন্দবাজার

Link copied!