বলিউডের আলোচিত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অনেক সময় বলিউডের অলরাউন্ডার নায়িকা বলা হয় তাকে। অভিনয়, নাচ, গান, উপস্থাপনা সকল বিষয়ে পারদর্শী সে। বলিউডের সেরা অভিনেত্রী শ্রীদেবীর সিনেমার রিমেক করছেন শ্রদ্ধা। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘চালবাজ’-র রিমেক তৈরি করা হচ্ছে। রিমেক সিনেমার নাম ‘চালবাজ ইন লন্ডন’।
শ্রদ্ধা কাপুরকে শেষবার দেখা গিয়েছিল ‘বাগি থ্রি’ সিনেমায়। সেখানে তার বিপরীতে ছিলেন টাইগার শ্রফ। এরপর দীর্ঘ সময় ধরে তার কোন সিনেমা মুক্তি পায়নি। কিন্তু এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন তার পরবর্তী সিনেমার কথা। রোমান্টিক-কমেডি সিনেমা ‘চাওবাজ ইন লন্ডনে’-এ দেখা যাবে তাকে। সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি।
সিনেমাটি পরিচালনা করছেন পঙ্কজ পরাসর। ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, আহমেদ খান ও শায়রা খান এই ছবির প্রযোজক। সিনেমার বিষয়ে উচ্ছ্বসিত শ্রদ্ধা বলেন, ‘আমি খুবই খুশি যে ভূষণ স্যার আর আহমেদ স্যারের বিশ্বাস যে আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। সত্যি বলতে, এটা অনেক বড় দায়িত্ব। আমাকে তা পালন করতে হবে। এটা আমার জন্য অনেক বড় সুযোগ। পঙ্কজ স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব। তাই এই সফর নিয়ে খুবই চাপে আছি।’
এছাড়াও এই সিনেমা নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রদ্ধা। সেখানে তিনি লিখেছেন, ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমার জন্য অনেক বেশি আনন্দিত। একদিকে স্রীদেবীর ধ্রুপদি সিনেমা ‘চালবাজ’ এবং রিমেক ‘চালবাজ ইন লন্ডন’ দুটির পরিচালনায় আছেন পঙ্কজ পরাসর, আরেকদিকে সিনেমায় মুল চরিত্রে থাকবেন শ্রদ্ধা কাপুর। তাই সব মিলে সিনেমাকে ঘিরে ভক্তদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।