‘চেহরে’-র টিজার থেকে বাদ পড়লেন রিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২১, ০৩:২২ পিএম

‘চেহরে’-র টিজার থেকে বাদ পড়লেন রিয়া

পোস্টারের পর এ বার 'চেহরে'-র টিজারেও দেখা মিলল না প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর। যদিও এটাই ছিল সুশান্ত মামলায় মূল অভিযুক্ত রিয়ার কামব্যাক ছবি। তবে ছবি থেকেও রিয়ার চরিত্র বাদ দেওয়া হয়েছে কিনা তা অবশ্য এখনও স্পষ্টভাবে জানাননি নির্মাতারা। রুমি জাফরি পরিচালিত এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাসমি। টিজারে শোনা গিয়েছে অন্নু কাপুর, ইমরান ও অমিতাভের কণ্ঠস্বর। তার সঙ্গে ফুটে উঠেছে তাঁদের চরিত্রগুলির লুকও। সব ঠিক থাকলে ৯ এপ্রিল মুক্তি পাবে 'চেহরে'।

খুব দ্রুত ছবিটি মুক্তি পাবে বলে ঝুকি নিতে চাচ্ছেন না পরিচালক। কিছুদিন আগে যখন ‘চেহরে’-র পোস্টার প্রকাশ করা হয়েছিল তখন রিয়া চক্রবর্তীকে দেখা যায়নি। ২০১৯ সালের ১ জুলাই রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চেহরে’ ছবিতে নিজের ‘লুক’ কেমন হবে, তা তুলে ধরেছিলেন। তার মানে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় এক বছর আগেই এই ছবির সঙ্গে যুক্ত হন রিয়া। করোনাকালের আগেই ছবির শুটিং শেষ হয়ে যায়। কিন্তু সুশান্তের মৃত্যুর পর তার ভক্তরা রিয়ার বিরুদ্ধে থাকায় তারা ‘চেহরে’ ছবিতে রিয়াকে চায় না। এমনকি ছবি বর্জনের কথাও উঠে এসেছিল মাঝে। তাই পরিচালক পোস্টার এবং টিজারে রাখেননি রিয়াকে।

রিয়াকে রাখলে ছবিটি যেন কোনো রকম ক্ষতির মুখে না পড়ে, সে জন্য শুরু থেকেই রিয়া চক্রবর্তীকে এর প্রচার থেকে আলাদা রাখা হয়েছে। ‘চেহরে’ ছবির ট্রেলারও প্রকাশিত হবে শিগগির। ছবির মুল চরিত্রে অমিতাভ বচ্চন, ইমরান হাশমির সাথে রিয়া চক্রবর্তী আছে কিনা সেটা ছবি মুক্তির পর জানা যাবে। এছাড়াও ছবিতে অভিনয় করছেন রঘুবীর যাদব, ক্রিস্টাল ডিসুজা, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ।

টিজারে অন্নু কাপুরকে বলতে শোনা গেছে, ‘এ পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার জীবনে কোনো না কোনো অপরাধ করেছে।’ এমরান হাশমি বলছেন, ‘আজকের জমানায় সে–ই ইমানদার, যার বেইমানি ধরা পড়েনি আর নির্দোষ সে, যার দোষ নজরে আসেনি।’ আর অমিতাভ বচ্চন বলেছেন, ‘আমাদের আদালতে জাস্টিস নয়, জাজমেন্ট হয়। অর্থাৎ, সুবিচার নয়, রায় দেওয়া হয়।’

পরিচালক রুমি জাফরি এক সাক্ষাৎকারে বলেন, “আমি বিশ্বাস করি রিয়া নিরীহ। তিনি এবং তার পরিবারের কাছে এটা প্রাপ্য ছিল না। তার বাবা বছরের পর বছর ধরে দেশের সেবা করে এসেছেন। ‘চেহরে’ ছবির পুরো কাজ সুশান্তের মৃত্যুর আগে আমরা শেষ করেছিলাম। লকডাউনের পরে সুশান্ত ও রিয়ার সঙ্গে লন্ডনে ভাশু ভগনানীর প্রযোজক একটি প্রেমের ছবির শুটিং করার কথাও ছিল।। কিন্তু ঈশ্বরের অন্য কিছু পরিকল্পনা ছিল।’

Link copied!