পরিচালক অরণ্য আনোয়ারের নির্মাণে ‘মা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী পরীমনির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করছেন পরীমনি। সেখানে দেখানো হয়, মা হবেন পরীমনি। সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে তৈরি হলো বিশেষ একটি গান। যেটি গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
ইতোমধ্যে সিনেমার শুটিং শুরু হলেও পরীমনি তাতে অংশ নিচ্ছেন জানুয়ারিতে।
একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার নিজেই।
তিনি জানান, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে।
মাহী ফ্লোরার কথায় যৌথভাবে গানটির মাহাদী ও মুন্তাসির সুর করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গানের সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার।