মি. পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান অভিনীত চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাচ্ছে আগামী বছরের ১৪ এপ্রিল। তবে চলচ্চিত্রটির মুক্তির তারিখের গুঞ্জন ছাপিয়ে গিয়েছে আমির বিয়ে
নতুন বছরে আমিরের নতুন সিনেমা মুক্তির পাশাপাশি তৃতীয় বিয়ের কথাও শোনা যাচ্ছে।
তবে, অনেকেই তার বিয়ের বিষয়টিকে সিনেমার প্রচারণার অংশ হিসেবেই ভাবছেন।
আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জনে নাম জড়িয়েছে ফাতিমা সানা শেখের। 'দঙ্গল' সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করলেও তাদের প্রেম নিয়ে গুঞ্জন ওঠে।
'লাল সিং চাড্ডা' মুক্তির পরই নাকি তৃতীয় বিয়ে করতে চলেছেন আমির। তবে ঠিক কাকে বিয়ে করবেন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি আমির খান।
তাই ফাতিমাকে নিয়ে যে গুঞ্জনের আগুন তাতেই আরও ঘি ঢালা হচ্ছে।
আমির খান ১৯৮৬ সালে প্রথম বিয়ে করেন রিনা দত্তকে। তাদের দাম্পত্য জীবনে ২ সন্তান জুনাইদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র ছেলের নাম আজাদ রাও খান। পরে গত ৩ জুলাই আমির স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন।