“বুকের মধ্যে আগুন” ওয়েব সিরিজ নির্মাণ বন্ধে আইনি পথে সালমানের পরিবার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০২:৪৯ পিএম

“বুকের মধ্যে আগুন” ওয়েব সিরিজ নির্মাণ বন্ধে আইনি পথে সালমানের পরিবার

ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার সালমান শাহ। মাত্র তিন বছরে ২৭টি সিনেমা করে স্বল্প সময়ে দর্শক হৃদয়ে নিজের নিজের জায়গা করে নিয়েছিলেন। যখনি নিজেকে ছারিয়ে যাচ্ছিলেন একের পর এক দর্শকপ্রিয় সিনেমা দিয়ে তখনি ঘটে ছন্দপতন। সবাইকে অবাক করে দিয়ে না ফেরার দেশে পারি জমান সপ্নের নায়ক সালমান। তার সেই মৃত্যুর কারণ এখনও হয়ে আছে রহস্যে ঘেরা। 

সত্যের মৃত্যু নেই খ্যত এই নায়কের সেই মৃত্যু রহস্যে আলোকপাত করতে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নিয়ে আসছে ওয়েব সিরিজ “বুকের মধ্যে আগুন”। তবে সেই ওয়েব সিরিজে কার মৃত্যু ঘিরে আগাবে তা পরিস্কার করে না বললেও নব্বই দশকের এক নায়কের মৃত্যু ও তার পরের কাহিনি নিয়ে এগিয়ে যাবে সিরিজটি। আর এর পরেই আলোচনা ডাল-পালা মেলে সিরিজটি আসলে এগিয়ে যাবে সালমানের সেই ঘটনাকে কেন্দ্র করে।

এদিকে সালমানের সিনেমা ‘বুকের মধ্যে আগুন’ এর সঙ্গে মিল রেখে ওয়েব সিরিজের নামও একই রাখা হয়েছে। এতে করে সেই সন্দেহের পালে হাওয়া আরও বেড়েছে। এই সিরিজে সেই রহস্যের জট খুলতে ডিবি চরিত্রে দেখা যাবে হালের জনপ্রিয় অভিনেতা  জিয়াউল ফারুক অপূর্বকে। সিরিজটি ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও বেঁধেছে বিপত্তি।

সালমাহন শাহর মা নিলুফার চৌধুরী ও মামা আলমগীর কুমকুম আপত্তি জনিয়েছেন সিরিজটি নির্মাণে। সালমানের মা নিলুফার চৌধুরী জানান, সিরিজটি বন্ধের দাবিতে আইনজীবী ফারুক আহমেদের মাধ্যমে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। যার মাধ্যমে সালমান শাহ-এর নামে গান, নাটক, সিনেমা বা ওয়েব সিরিজ নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন। 

এছাড়া, “বুকের মধ্যে আগুন” নামে ওয়েব সিরিজ নির্মাতা, কলাকুশলী ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে অচিরেই ফরমান জারির কথাও জানান নীলা চৌধুরী।

328605190_2016267408578114_744859245900006794_n-730d0d3ed25430c99087907ff338cd9b

তবে সেই ফরমান প্রকাশের আগেই সালমানের মামা আলমগীর কুমকুম রবিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, 'আমার মক্কেলের ভাগনা সালমান শাহকে মৃত অবস্থায় তাহার বাসায় পাওয়া যায়। আমার মক্কেলের ভাগনার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্ন ভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে তাহা আত্মহত্যা বলিয়া প্রচার করে। এই নিয়ে আমার মক্কেলের দায়েরী মামলা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। আমার মক্কেল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করিতেছেন যে, সম্প্রতি একটি মহল আমার মক্কেলের ভাগনার মৃত্যু রহস্য নিয়া ধারাবাহিক সিরিজ নির্মাণের পায়তারা করিতেছে। একটি বিচারাধীন বিষয় নিয়া এহেন সিরিজ নির্মাণ করা আইন সম্মত নহে। তাই যে বা যাহারা উক্তরূপ সিরিজ নির্মাণের চেষ্টা করিতেছেন, তাহারা এহেন কর্ম হইতে বিরত থাকিবেন। অন্যথায় আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হইবেন।'

তবে, সিরিজটি নিয়ে সালমান শাহ পরিবার ও ভক্তদের মধ্যে অস্থিরতা বা অস্বস্তি তৈরি হলেও বেশ স্বাভাবিক অবস্থানে রয়েছেন “বুকের মধ্যে আগুন” সংশ্লিষ্টরা। কারণ, সিরিজের কোথাও সালমান শাহ-এর নাম উল্লেখ নেই।


উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান “হইচই মিট”-এ বছরব্যাপী বিশেষ আয়োজনের কথা জানায় হইচই বাংলাদেশ। এই অনুষ্ঠানেই ঘোষণা দেওয়া হয় “বুকের মধ্যে আগুন” ওয়েব সিরিজের।

 

Link copied!