আসছে ‘এমআর-৯’র বাংলা ভার্সন!

শোবিজ ডেস্ক

আগস্ট ২৯, ২০২৩, ০৬:৩২ পিএম

আসছে ‘এমআর-৯’র বাংলা ভার্সন!

‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেয়েছে গেল শুক্রবার। জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানার ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবরের পরিচালনায় দেশের হলগুলোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটির ইংরেজি সংস্করণ। 

এবার আসছে এর বাংলা সংস্করণ। এরই মধ্যে সেন্সর বোর্ডের বাংলা সংস্করণ প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দিয়েছে বলে জানান প্রযোজক আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘“এমআর-৯” ইংরেজি সংস্করণ মুক্তি পেয়েছে গত ২৫ আগস্ট। মুক্তির পর থেকে সিনেমাটি ভালো চলছে। তবে ইংরেজি সংস্করণ হওয়ায় বাংলাদেশি দর্শকের কিছুটা অসুবিধা হচ্ছে। আজ সিনেমাটি বাংলা সংস্করণের সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) দর্শক বাংলা সংস্করণ উপভোগ করতে পারবেন।’

সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। তার বিপরীতে আছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান। এছাড়াও বাংলাদেশি অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি অভিনয় করেছেন। বিদেশি অভিনেতাদের মধ্যে আছে ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার ও ভারতের ওমি বৈদ্যসহ অনেকে।

  • বিষয় :
  • MR9
Link copied!