বক্স অফিসে ‘বার্বি’র রাজত্ব!

শোবিজ ডেস্ক

আগস্ট ৭, ২০২৩, ০৪:৩২ পিএম

বক্স অফিসে ‘বার্বি’র রাজত্ব!

বক্স অফিসে একশ কোটি ডলারের ব্যবসা করলো গ্রেটা গেরভিগের ‘বার্বি’। একশ কোটি ডলার মানে বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার আটশ কোটি টাকা।

 সিনেমার পরিবেশক বলেন, বক্স অফিসে সিনেমাটি যে এরকম সাফল্য পাবে তা কেউই ভাবেননি। ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে রোববার জানানো হয়েছে, আড়াই সপ্তাহের মধ্যেই ‘বার্বি’ একশ কোটি ডলারের ব্যবসা করে ফেলেছে। তার মধ্যে ৫৪ কোটি ডলারের টিকিট বিক্রি হয়েছে আমেরিকা ও কানাডায়। বাকিটা বিশ্বের অন্য দেশে।

বক্স অফিসে বার্বির প্রতিদ্বন্দ্বী ছিল ক্রিস্টোফার নোলানের বায়োপিক ওপেনহাইমার। এই সিনেমাটি আমেরিকা ও কানাডায় ২২ কোটি এবং বিশ্বজুড়ে ৫৫ কোটির ব্যবসা করেছে। সবমিলিয়ে ৭৭ কোটি ডলারের ব্যবসা করেছে ওপেনহাইমার। ফলে তাকে অনেকটাই পিছনে ফেলেছে ‘বার্বি’।

এদিকে ছবির পরিচালক ও সহ-লেখক গ্রেটা গেরভিগ আরও একটা রেকর্ড করে ফেলেছেন। তিনিই প্রথম নারী সিনেমা পরিচালক, যিনি এককভাবে পরিচালনা করে এই সাফল্য পেলেন। এর আগে য়ে নারী পরিচালকরা এই সাফল্য পেয়েছেন, তারা কেউ একা সিনেমাটি পরিচালনা করেননি। সঙ্গে আরো এক বা একাধিক পরিচালক ছিলেন।

Link copied!