গোয়া চলচ্চিত্র উৎসবে জয়ার ‘ফেরেশতে’

শোবিজ ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৩, ১০:১৯ এএম

গোয়া চলচ্চিত্র উৎসবে জয়ার ‘ফেরেশতে’

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কখন যে কোথায় থাকেন তা বোঝা দায়। কারন তিনি শুধু দেশের শোবিজ ইন্ডাস্ট্রিতেই নয় বরং সমান তালে কাজ করছেন পাশের দেশেও। 

সম্প্রতি জানা গেল গোয়া অর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করার জন্য নির্বাচিত হয়েছে জয়া আহসানের ইরানি সিনেমা ‘ফেরেশতে’।

মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমাটিতে সাহসী ও সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন জয়া। সম্প্রতি ‘ফেরেশতে’ সিনেমার পোস্টার উন্মোচিত হয়েছে। বাংলাদেশ-ইরান দুই দেশেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এ সিনেমায় কাজের প্রসঙ্গে জয়া আহসান বলেন, সিনেমাটিতে কাজ করাটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। পরিচালকসহ পুরো টিম ওদের দেশের ভাষায় কথা বলে। তবে চলচ্চিত্রের তো ভাষা নেই। সে কারণে আমরা সবাই অদ্ভুতভাবে সংযোগ করতে পেরেছি ওদের টিমের সাথে।  

জয়া ভাষ্য, ‘ফেরেশতে’ সিনেমাটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। বিশ্বের সিনেমাপ্রেমী ও সিনেমাবোদ্ধাদেরকে এই সিনেমা মুগ্ধ করবে—এটা আমার বিশ্বাস।

অন্য দেশের ভাষার কারণে সিনেমাতে অভিনয় কিছুটা জটিল হয়ে পড়েছিল জয়ার। তবুও সবার সঙ্গে তাল মিলিয়ে চ্যালেঞ্জ নিয়েই কাজটি শেষ করেছেন এই অভিনেত্রী।

প্রতি বছর নভেম্বরের শেষের দিকে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয়ে আসছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই), যা গোয়া চলচ্চিত্র উৎসব নামেই অধিক পরিচিত। এই উৎসবে ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে ‘ফেরেশতে’।

Link copied!