মাকে হারালেন আরিফিন শুভ

শোবিজ ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৪, ০৩:৪৬ এএম

মাকে হারালেন আরিফিন শুভ

মা ও ছেলে।

ঢাকায় সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর (৭০) মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন নায়ক জায়েদ খান।

ফেসবুক পোস্টে অভিনেতা জানান, রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুভর মা মারা গেছেন। আজ বৃহস্পতিবার বাদ ফজর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।

এদিকে শুভর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন খাইরুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন তিনি।

Link copied!