আবারও আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন কণ্ঠশিল্পী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়তে তাকে মনোনীত করেছে ক্ষমতাসীন দলটি। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য।
আজ রবিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের মমতাজের নাম ঘোষণা করেন।
এর আগে, গেল বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করে।