এবার ‍‍‍‍`বার্বি’ থিমে চমকে দিলো গোলাপি কফিন!

শোবিজ ডেস্ক

আগস্ট ৩, ২০২৩, ০৭:৫০ পিএম

এবার ‍‍‍‍`বার্বি’ থিমে চমকে দিলো গোলাপি কফিন!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল ‘বার্বি’-কে নিয়ে সম্প্রতি একটি সিনেমা  মুক্তি পায়। মুক্তির পর থেকে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অস্কার মনোনীত মার্কিন গ্রেটা গেরউইগ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মার্গট বি এবং রায়ান গসলিং। 

মুক্তি পাওয়ার আগে থেকে ‘বার্বি’ নিয়ে দর্শকের মনে ছিল প্রবল উন্মাদনা। ছবি মুক্তির পর থেকে ‘বার্বি’ থিমে সেজে উঠেছে দর্শক থেকে প্রেক্ষাগৃহ।

বার্বির প্রতি অতিরিক্ত ফ্যান্টাসির কারণে ‘বার্বি’ সেজেই সিনেমা হলে যাচ্ছে আট থেকে আশি। ‘বার্বি’ থিমে তৈরি হয়েছে জামা, জুতো থেকে আসবাবপত্র সব। তবে, এবার ‘বার্বি’ থিমে তাক লাগাল গোলাপি কফিন।

এনওয়াই পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, অলিভারেস ফিউনারেল হোম নামে একটি কোম্পানি ‘বার্বি’-থিমে কফিন প্রস্তুত করেছে। এই আকর্ষণীয় গোলাপি কফিনের ওপর লেখা হয়েছে, এরপর আপনি বার্বির মতো বিশ্রাম নিতে পারবেন।

একটি প্রচারমূলক ভিডিওতে কোম্পানিটি জানায়, এই কফিনটির উজ্জ্বল গোলাপি রং যিনি মারা গিয়েছেন তার বেঁচে থাকা সময়ের অবিস্মরণীয় মুহূর্তগুলোর প্রতিনিধিত্ব করবে।

Link copied!