হাসপাতাল ছাড়লেন শাহরুখ

শোবিজ ডেস্ক

মে ২৩, ২০২৪, ০৭:১১ এএম

হাসপাতাল ছাড়লেন শাহরুখ

শাহরুখ খান

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর এখন সুস্থবোধ করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চিকিৎসা শেষে এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন তিনি।

শাহরুখের হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সহ-অভিনেত্রী জুহি চাওলা। তিনি বলেন, “মঙ্গলবার সন্ধ্যা থেকেই শাহরুখ ভালো বোধ করছিলেন না। তবে বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।”

জুহি বলেন, “আশা করি সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের ফাইনালে গ্যালারিতে থেকে দলের হয়ে গলা ফাটাবেন।”

চলতি সপ্তাহের মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে আহমেদাবাদে হাজির হয়েছিলেন কিং খান। গ্যালারিতে বসেই পুরো ম্যাচ উপভোগ করেন তিনি। কিন্তু ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ম্যাচ শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। এরপরই হাসপাতালে নেওয়া হয় তাকে।

Link copied!