দেশে ফিরলেন শাকিব খান

শোবিজ ডেস্ক

আগস্ট ১০, ২০২৩, ১২:৩১ পিএম

দেশে ফিরলেন শাকিব খান

এক মাসেরও বেশি সময় পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দনের অবতরণ করেন তিনি।

এবারের  ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’। সিনেমা মুক্তির পর গত জুলাই মাসে  মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এই সিনেমাটি। 

সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষেই দেশটিতে উড়াল দেন শাকিব খান। দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন এ নায়ক। 

শাকিব খান সংবাদমাধ্যমকে বলেন, প্রিয়তমার যে সাফল্য একটা কথাই বলব, যেটা আমি সবসময় চাই, যেদিন আমাদের সিনেমা পৃথিবীর উন্নত কোনো দেশে মাল্টিপ্লেক্সে অফিশিয়ালি হলিউড-বলিউড সিনেমার পোস্টারের সঙ্গে থাকবে। সেখানে আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার প্রিয়তমায় কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে।

Link copied!