অনন্ত জলিলকে ইমম্যাচিউর বললেন পরিমনি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৭:৫০ পিএম

অনন্ত জলিলকে ইমম্যাচিউর বললেন পরিমনি

এবার অনন্ত জলিলকে ইমম্যাচিউর বললেন পরিমনি। এমনকি এই নায়কের কাছ থেকে এমন আচরন আশা করেনি বলেও উল্লেখ করেন তিনি। তবে অনন্ত জলিলের নতুন ছবি দেখবে বলেও জানায় পরিমনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন কথা বলেন পরিমনি। অনন্ত জলিলের শেয়ার করা একটি নিউজ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। মূলত অনন্ত জলিলের অফিশিয়াল ফেসবুক আইডিতে দক্ষিণবাংলা সংবাদ অনলাইন পোর্টালে ‘হলে পরানের দর্শক নাই, সোস্যাল মিডিয়াতে ফাঁকা হাওয়া’ শীর্ষক শিরোনামের একটি নিউজ শেয়ার দেয়া হয়। সেটির প্রতিক্রিয়ায় এমন কথা বলে পরিমনি। পরান চলচ্চিত্রটিতে পরিমনির স্বামী রাজ অভিনয় করেছে।

পরিমনির ফেসবুক স্ট্যাটাস

পরিমনির ফেসবুক স্ট্যাটাসে হুবহু বলেছেন,  Lame!

আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরন আশা করা যায় না ভাইয়া!

আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই।

যাইহোক আমি রাজকে নিয়ে দিন “দ্যা ডে” দেখবো নিশ্চই ?

শুভ কামনা বর্ষা আপু,অনন্ত জলিল ভাইয়া ♥️

Link copied!