অবশেষে ব্যাংকারকে বিয়ে করলেন আলোচিত মডেল সানাই মাহবুব

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২২, ০৮:০৪ পিএম

অবশেষে ব্যাংকারকে বিয়ে করলেন আলোচিত মডেল সানাই মাহবুব

বিয়ে করেছেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করলেন অবশেষে। সানাইয়ের বরের নাম আবু সালেহ মুসা। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। মুসার গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়।

শুক্রবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

সানাই মিডিয়ার কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত-সমালোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।

সানাই মাহবুব একাধিক সিনেমায় কাজ করেছেন। যদিও তার একটিও আলোর মুখ দেখেনি।

এর আগে ২০১৯ সালে সানাইয়ের বিয়ের গুঞ্জন শুরু হয়েছিল। সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন এমন গুঞ্জন শুরু হয় তখন। সানাই নিজেও সে গুঞ্জনকে সত্য খবর হিসেবে দাবি করেছিলেন। সে সময় ওই সাবেক মন্ত্রীর বাগদান হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। তবে পরে এ নিয়ে আর কিছু জানা যায়নি।

Link copied!