অবিলম্বে ‘শনিবার বিকেল’ মুক্তির দাবি তিশার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ১০:৫২ এএম

অবিলম্বে ‘শনিবার বিকেল’ মুক্তির দাবি তিশার

শনিবার বিকেলমোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত একটি নাট্যধর্মী থ্রিলার চলচ্চিত্র। ২০১৬ সালের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবিটি নির্মাণের দীর্ঘ সময় পার হলেও বাংলাদেশে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি।

এটি বাংলাদেশ, ভারত জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে। ছবিটি আন্তর্জাতিক পর্যায়ে বেশকিছু চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়ে প্রশংসিত হয়েছে।

297972062_608859143934770_6053265309054924790_n

দীর্ঘ দিন পর বিষয়টি নিয়ে সরব হয়েছেন ফারুকী। ছবিটির মুক্তির দাবি করেছেন। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে লিখেন, ‘একটা নির্দোষ প্রশ্ন। দুইদিন পরে হলি আর্টিজান নিয়ে ভারত থেকে একটা ছবি মুক্তি পাবে, সেটা কি আপনারা আটকাতে পারছেন? সেটার বেলায় আপনাদের কি কথা?’

Untitled-2

এরপর সন্ধ্যায় ছবিটির অভিনেত্রী মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, ‘আমাদের শিল্পী বা কলাকুশলীদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিলশনিবার বিকেল ছবিটি বিনা কারণে আজকে সাড়ে তিন বছর সেন্সর বোর্ডে আটকা। অবিলম্বে ছবিটির মুক্তি চাই।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ইয়াদ হুরানি।

Link copied!