অভিনেতা নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২১, ০১:৪৬ পিএম

অভিনেতা নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি

ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ নিউমোনিয়ায় আক্রান্ত। অভিনেতার শরীরের অবস্থা খারাপ হওয়ায় তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অভিনেতার সহকারী গণমাধ্যমকে জানান,  নাসিরুদ্দিন শাহের শরীরের অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। গত দু’দিন ধরে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সূত্র: আনন্দবাজার।

Link copied!