আনোয়ারার চিকিৎসা সহযোগিতার ঘোষণা প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২২, ০৫:৫৩ পিএম

আনোয়ারার চিকিৎসা সহযোগিতার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা গুরুতর অসুস্থ। তার অবস্থা বেশ নাজুক। আনোয়ারার যে কোনো সহযোগিতায় পাশে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ২৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে আনোয়ারা-ছবি

করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। এজন্য অনুষ্ঠানের শুরুতেই তিনি শিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

আনোয়ারাকে মঞ্চে না দেখে কারণ জানতে চান প্রধানমন্ত্রী। অভিনেত্রী অসুস্থ জানতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আনোয়ারা আসতে পারেনি। আমি জানতাম না যে আনোয়ারা অসুস্থ। শোনে খুব দুঃখ পেলাম। তার রোগ মুক্তি কামনা করি।’

প্রধানমন্ত্রীকে ধরে কাঁদতে কাঁদতে যা বললেন অভিনেত্রী আনোয়ারা
বেলা ১২টার দিকে শুরু হয় পুরস্কার প্রদান। অভিনেত্রী আনোয়ারার হাতে আজীবন সম্মাননা তুলে দেয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে শারীরিক অসুস্থতার জন্য নিজে উপস্থিত হতে পারেননি আনোয়ারা। তার হয়ে আজকের আয়োজনের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আনোয়ারার মেয়ে মুক্তি।

Link copied!