ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি আজ আদালতে যাচ্ছেন। রাজধানীর বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য তাকে আদালতে যেতে হচ্ছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি গণমাধ্যমকে বলেন, পরীমণির উপস্থিতিতে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।”
গত ৩ মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন চার্জগঠনের জন্য এ দিন ধার্য করেন। গত বছরের ১৩ ডিসেম্বর বিচারক হেমায়েত উদ্দিন অভিযোগপত্র গ্রহণ করেন।
এর আগে, ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলার করেন অভিনেত্রী পরীমনি। গত ১৪ জুন সাভায় থানায় ওই মামলা দায়ের করা হয়।
এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
প্রসঙ্গত, গত ৯ই জুন রাতে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়।এ ঘটনায় প্রথম ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন আলোচিত এ অভিনেত্রী।
প্রধানমন্ত্রীর কাছে বিচার চান তিনি। পরে রাতে সংবাদ সম্মেলনে ও পুলিশ কর্মকর্তাদের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দেন তিনি।