অভিনয় শিল্পীদের বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. এজাজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০২:৪০ পিএম

অভিনয় শিল্পীদের বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. এজাজ

অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবেও বেশ পরিচিত ডা. এজাজুল ইসলাম (ডা. এজাজ)। গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার।

জানা যায়, এখন থেকে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের অফিসে প্রতি মাসে এক তারিখে বসবেন তিনি। সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিনয় শিল্পীসহ অন্যান্য কলাকুশলীদের ফ্রি চিকিৎসা দেবেন ডা. এজাজ।

মঙ্গলবার সকালে সংগঠনটির সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “প্রতিটি মানুষের নিয়মিত শারীরিক চেক-আপ করাটা জরুরি। আমাদের সংগঠনের সদস্য ও কলাকুশলীদের অসুস্থতা ও চিকিৎসা নিশ্চিতের বিষয়ে মাঝে-মধ্যেই আলোচনা হয়। এজাজ ভাইও বিষয়টি জেনে আগ্রহী হন, তিনি মাসে একদিন সহকর্মীদের বিনামূল্যে সেবা দেবেন। আজ থেকে সেটা শুরু করলেন।”

Link copied!