দু'বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার। অনেক দিন ধরেই নেই অভিনয় জগতে। সিনেমায় এই অভিনেত্রীর দিন শেষ বলেই অনেকের ধারণা। সর্বশেষ তাঁর ছবি মুক্তি পায় ২০১৮ সালে। জায়েদ খানের 'এ দেশ তোমার আমার' ছবিটি মুক্তি পেয়েছে গত ৫ নভেম্বর। যদিও এই ছবির নির্মাণ শেষ হয়েছিল ১০ বছর আগে।
এক টাকা দিয়ে নতুন চুক্তিতে নিপুণ
গত নভেম্বরে এক টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হন নতুন একটি সিনেমায়। ছবির নাম ‘মনোলোক’। ২০০৬ সালে ঢাকার সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী নিপুণ আক্তার। এর পর আর ফিরে তাকাননি নিপুণ। একে একে অভিনয় করলেন 'আমার প্রাণের স্বামী,' 'মেয়ে অপহরণ,' 'বাবার জন্য যুদ্ধ,' 'বাবার কসম,' 'বড় লোকের জামাই,' 'জমিদার বাড়ি,' 'কোটি টাকার ফকির,' 'চাঁদের মতো বউ,' 'শুভ বিবাহ,' 'মা বড় না বউ বড়', ‘একাত্তরের মা জননী’ সহ গত ৮ বছরে ৩৫টি সিনেমায় অভিনয় করেছেন। রূপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি তিনি নাটকে অভিনয় ও বিজ্ঞাপনের মডেল হয়েও নিজেকে এগিয়ে রেখেছেন। সেই সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বিচারক এবং মাঝে মধ্যে দু-একটি অনুষ্ঠানের উপস্থাপনাও করে থাকেন।
৫ জন দর্শক জায়েদ খানের সিনেমায়
জায়েদ খানের 'এ দেশ তোমার আমার' ছবিটি মুক্তি পেয়েছে গত ৫ নভেম্বর। তবে শুরু থেকেই মুখ থুবরে পড়ে এই চলচ্চিত্রটি। বেশ কয়েকটি হলে মুক্তি পেলেও সর্বোচ্চ পাঁচজন দর্শক ছিল শো প্রতি। যার ফলে পরের সপ্তাহেই ছবিটি নামিয়ে ফেলা হয়। ছবিতে জায়েদ খান ও প্রবাসী অভিনেত্রী ও মডেল রোমানা অভিনয় করেন।
একসাথেও অভিনয় করেছেন জায়েদ-নিপুণ
জমিদার বাড়ি মেয়ে চলচ্চিত্রে একসাথেও অভিনয় করেছেন জায়েদ ও নিপুণ। তবে জায়েদ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিল। প্রধান চরিত্রে নিপুণের সাথে জুটি বেঁধেছিল আমিন খান।