অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মালাইকা ও উরফির বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ০৫:০১ পিএম

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মালাইকা ও উরফির বিরুদ্ধে মামলা

বলিউডের আইটেম কন্যা হিসেবে সবসময় আলোচনায় থাকে মালাইকা আরোরা ও উরফি জাভেদ। সেটা নানা কর্মকাণ্ডে। কখনো পোশাক, কখনো প্রেমকাহিনি নিয়ে। অদ্ভুত পোশাকের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন উরফি। সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষের শিকারও হতে হয়। এবার তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ভারতীদের মাঝে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছে থানায় মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা বরাতে, মালাইকা ও উরফির বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতি নষ্ট ও অশ্লীলতার অভিযোগ তুলে অভিযোগ করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

স্বেচ্ছাসেবী সংস্থাটির দাবি, মালাইকা ও উরফি সমাজকে নোংরা করছেন। তারা নতুন প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। তাই তাদের উচিত শিক্ষা দেওয়া হোক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও মালাইকাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। এতে দেখা যায়, ফ্যাশন শো-তে ছবি তোলার সময় এক ব্যক্তি হঠাৎ মালাইকার বুকে হাত দিয়ে ফেলেন।

অন্যদিকে, ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নতুন কয়েকটি ছবি আপলোড করেছেন উরফি। এতে দেখা যায়, শুধুমাত্র চুল দিয়ে তার বুক ঢেকে রেখেছেন তিনি। তার পরনে শুধু একটি নীল রঙের জিনস প্যান্ট। নাকে নথ।

Link copied!