অস্কার ২০২১-র দৌড়ে ‘দ্য হোয়াইট টাইগার’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২১, ১১:৩৫ এএম

অস্কার ২০২১-র দৌড়ে ‘দ্য হোয়াইট টাইগার’

২৫শে এপ্রিল লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অস্কার পুরুস্কারের আসর বসলেও করোনার জের ধরে এই বছর দুই মাস পিছিয়ে এপ্রিলে অনুষ্ঠিত হবে অস্কার ২০২১। কার হাতে ট্রফি উঠবে সেই দিনগোনা শুরু হয়ে গেছে। গতকাল সোমবার প্রকাশ্যে এসেছে ৯৩তম অস্কার পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা। ঐতিহ্যবাহী পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের নমিনেশন তালিকা ঘোষণা করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও নিক জোনাস। অস্কারের দৌরে নমিনেশন পেয়েছে প্রিয়াংকার ‘দ্য হোয়াইট টাইগার’।

ওটিটিতে মুক্তি পাওয়া প্রিয়াংকা চোপড়া এবং রাজকুমার রাওয়ের ‘দ্য হোয়াইট টাইগার’ ছবি নিয়ে আলোচনা ছিলো তুঙ্গে। জনপ্রিয় লেখক অরবিন্দ আদিগরের লেখা হোয়াইট টাইগারের গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয় এই ছবি৷ তবে সবাইকে অবাক করে অস্কারের নমিনেশনে জায়গা করে নিয়েছে ছবিটি। ভারত থেকে অস্কারের জন্য প্রথম পাঠানো হয়েছিল মালায়ালাম ছবি ‘জল্লিকট্টু’। তবে বেশি দূরে যেতে পারেনি ছবিটি। এরপর সবাই আশাবাদী ছিল স্বল্প দৈর্ঘের ছবি ‘বিট্টু’ নিয়ে। অনেকে ভেবেছিলো ছবিটি বাজি মারবে। কিছু সারপ্রাইজ হিসেবে বেছে নেয়া হয়েছে প্রিয়াংকার ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটি। যা কেউ চিন্তা করেনি আগে।

তবে অস্কারের এই আসর প্রিয়াংকার জন্য নতুন কিছু নয়। এর আগেও দুইবার অস্কারে জায়গা পেয়েছেন তিনি। তবে এইবারের বিষয়টি সারপ্রাইজিং বলে স্বামী নিককে সঙ্গে নিয়ে অস্কারের নমিনেশনের বিষয়টি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। যা তার ভক্তদের জন্য আনন্দের।

Link copied!